শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া নাকি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে থাকা, এ বিষয়ে এই সপ্তাহে সিদ্ধান্ত নিতে যাচ্ছে টাটা সন্স। গ্রুপের ভবিষ্যৎ কাঠামোর ওপর এর প্রভাব নিয়ে আলোচনা চলছে।
সম্প্রতি জিমি মিস্ত্রি ট্রাস্টের মাধ্যমে টাটা সন্সের ‘ব্যাক-ডোর টেকওভার’-এর অভিযোগ তুলেছেন এবং চন্দ্রশেখরনকে সমর্থন ও তালিকাভুক্তির পক্ষে মত দিয়েছেন।